1
2
| প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন ( শনিবার) বিকাল ৫ টায় আংশিড়ী লুৎফর রহমান এর বাসভবনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: মনিরুল হুদার সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।
নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী সেক্রেটারি মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য, কাজী আনারুল ইসলাম, নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম সহ ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিদ্বয়,গণমান্যব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আগামী স্থানীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীকে বিজয় করার জন্য তৃণমূলের কর্মীদের বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে ও প্রার্থীর বিস্তারিত পরিচয় পর্ব করা হয়েছে বলে ঝিকরগাছা উপজেলা জামায়াতের ইসালামীর আমীর মাওলানা আব্দুল আলিম জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর