1
2
| প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৩ জুন ( শনিবার) দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন, একটি সবুজ, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ দেশের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অপরদিকে ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম বলেন, বৃক্ষ প্রকৃতির অমূল্য সম্পদ। একটি গাছ যেমন অক্সিজেন সরবরাহ করে, তেমনি বায়ুদূষণ কমায়, মাটির ক্ষয়রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হ্রাসে সহায়তা করে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমান্যব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর