1
2
| প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দেশব্যাপী গৃহীত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব গোলাম রব্বানী সরদার।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আগামীর প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত এই কর্মসূচিকে সফল করতে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে চারাগাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশফাকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব ইকবাল হোসেন প্রামাণিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি জনাব রুহুল আমিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।
এছাড়া বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির যেমন নারিকেল, পেয়ারা,নিম,আম সহ বেশ কয়েক প্রজাতির দেশি ও বিদেশি বনজ ও ফলজ গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, এই বৃক্ষরোপণ অভিযান কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সামাজিক আন্দোলনে রূপ নেবে, যা পীরগঞ্জসহ পুরো দেশকে আরও সবুজ ও সমৃদ্ধ করে তুলবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর