1
2
| প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শোক সংবাদ নাগরপুরে প্রবীণ নারী ইন্তেকাল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আশরাফুল হক বাবু,টাঙ্গাইল:
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলার মামুদ নগর নিবাসী হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়, নাগরপুরের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের শ্রদ্ধেয় মাতা আজ শুক্রবার ভোর ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। মরহুমা মৃত্যুকালে রেখে গেছেন ৩ ছেলে ও ১ মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং শিক্ষা অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর