1
2
| প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পরিবেশ রক্ষায় পীরগঞ্জে খাল খননের পর দুই ধারে ৭ হাজার গাছ রোপণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পুণ্য খাল খননের দুই ধারে রোপণ করা হয়েছে ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খাল খনন কাজে নিয়োজিত শ্রমিকরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খালটি পুনঃখননের ফলে ওই অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে। তিনি আরও বলেন, “খাল খননের পাশাপাশি এর দুই পাড় সুবজায়িত করতে আমরা ৭ হাজার ফলজ ও বনজ গাছ রোপণ করছি। এটি পরিবেশের উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।”
পর্যায়ক্রমে রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে এলাকাটিকে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর