1
2
| প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যশোরে ভবনের তৃতীয় তলা থেকে পড়ে কিশোর সহ দুই নির্মাণ শ্রমিক আহত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর শহরের আরএন রোড (নলডাঙ্গা রোড) এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক কিশোর সহ দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
আহতরা হলেন, যশোর সদর উপজেলার নীলগঞ্জ তাতিপাড়া এলাকার রুবেলের ছেলে শাওন (১৫) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে আসাদুল (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে,১১ জুন (বৃহস্পতিবার) দুপুর ১টা ১৫ মিনিটে আরএন রোডের একটি ভবনে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কাজ করার সময় অসাবধানতাবশত শাওন ও আসাদুল তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্র জানায়,ঘটনার পর আহতদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর