1
2
| প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বগুড়া জেলার আদমদীঘি থানায় বিশেষ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃআনোয়ার হোসেন ( বগুড়া সদর)
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তিন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রফিকুল ইসলাম (৫৬), পিতা মৃত মোহাম্মদ আলী, গ্রামের বাড়ি কুন্দগ্রাম (করিমাপাড়া); মোঃ জহুরুল ইসলাম (৪৯), পিতা মৃত আজিজার রহমান, গ্রামের বাড়ি বিনাহালী (দক্ষিণপাড়া), উভয়েই আদমদীঘি উপজেলার বাসিন্দা। অপর গ্রেফতারকৃত আসামি মোঃ শুভ খন্দকার (২৮), পিতা মোঃ আমিরুল ইসলাম, টাঙ্গাইল জেলার ভাল্লুক কান্দি (এয়ারপোর্ট) এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার তদন্তের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর