1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নাকের ডগায় ইয়াবার রাজত্ব, ফুলপুরের সাহাপুর বাজারে মাদকের হটস্পট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহাবুবুর রহমান (ময়মনসিংহ প্রতিনিধি)
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সাহাপুর বাজার ও এর আশপাশের এলাকা ভয়াবহ মাদক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ইয়াবা বিক্রির মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত মাদক কারবারি দুলাল ও জালাল সাহাপুর বাজার এলাকায় নিয়মিতভাবে ইয়াবা ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তাদের তৎপরতা এখন এতটাই প্রকাশ্য হয়ে উঠেছে যে অনেক সময় আশপাশের মানুষ সরাসরি এসব কর্মকাণ্ড প্রত্যক্ষ করলেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ে না।
এ বিষয়ে এলাকাবাসী সাহাপুর বাজারকে মাদকমুক্ত করতে অবিলম্বে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। পাশাপাশি, চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বানও জানান তারা।
স্থানীয়দের মতে, এখনই কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করলে সাহাপুর বাজার স্থায়ীভাবে একটি মাদক হটস্পটে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর