1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মিনহাজুল ইসলাম রাসুর নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ মহানগরে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ মহানগর যুবদলের ১নং সহসভাপতি মিনহাজুল ইসলাম রাসুর নেতৃত্বে আয়োজিত এ আনন্দ মিছিলে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্ব বিকাশে তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এ সময় নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে যুবদল দেশের সর্বস্তরের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
মহানগর যুবদলের ১নং সহসভাপতি মিনহাজুল ইসলাম রাসু বলেন, যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। তিনি নবগঠিত কেন্দ্রীয় কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের আদর্শ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
পরে আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সমর্থন ও শুভেচ্ছা প্রকাশ করেন এবং যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর