1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্য
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, যশোর ঝিকরগাছা:
যশোরের ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে আসিফ আহমেদ (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার মাগুরা ইউনিয়নের জয়রামপুর গ্রামের আসাদ হোসেনের ছেলে এবং নতুনহাট পাবলিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ঘটনা সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পাশের গ্রাম কুলিয়া গোবিন্দপুর মাঠের একটি জামগাছে জাম পাড়তে গিয়ে সে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
নিহতের চাচা সাজ্জাদ হোসেন জানান,হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর