1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ: ৩ শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ক্যাম্পাস
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। রবিবার (৭ জুন) সকালে কলেজের হলরুমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কলেজের পরিবেশ রক্ষা এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে।
"নবীন শিক্ষার্থীদের হাত ধরেই পীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষার গুণগত মানে আরও এগিয়ে যাবে।"— ভর্তি কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
ভর্তি কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক সারোয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর একরামুল হক, সহযোগী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, সহযোগী অধ্যাপক এসএম রেজানুল্লাহ সরকার ও সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকার।
প্রভাষক খন্দকার আরসাদুল বারীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী, শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর