1
2
| প্রকাশের তারিখঃ ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: মামুন হোসেন, (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ (ক্রীড়াসাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মিজ্ ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই শিশুদের মানসিক বিকাশ পরিপূর্ণ হয় এবং দেশপ্রেম জাগ্রত হয়। তিনি, কোমলমতি শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যকলাপে আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানান,,
পরবর্তীতে সম্মানিত অতিথিবৃন্দ ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সায়েদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ এবং সহকারী কমিশনার জনাব মোঃ সেলিম রেজা এ সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর