1
2
| প্রকাশের তারিখঃ ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সিরতা ইউনিয়নে দুর্নীতির অভিযোগ: সাবেক প্যানেল চেয়ারম্যান আজিজুলকে ঘিরে জনমনে ক্ষোভ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ মোহাম্মদ দ্বীন ইসলাম ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলার ৫ নং সিরতা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও জাতীয় পার্টির স্থানীয় নেতা মোহাম্মদ আজিজুল ইসলামের বিরুদ্ধে ভাতা বিতরণে অনিয়ম, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডে একচ্ছত্র আধিপত্য বজায় রাখেন।
অভিযোগ রয়েছে, বিধবা ও বয়স্ক ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি এবং প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।
এদিকে এলাকাবাসী এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সরকারি সেবা ও অনুদান বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর