মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর-পাচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা রোজিনা বেগম বাদী হয়ে ওই রাতেই নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি প্রতিবেশী সাজ্জাদের ছেলে মো. শাকিব (২২)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রোজিনা বেগম তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে ধানের খোলায় কাজ করছিলেন। কাজ শেষে মেয়েটি ধান নিয়ে আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পরও মেয়ে বাড়িতে না ফিরলে মা তাকে খুঁজতে বের হন।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি জমির আইলে শাকিবকে তার মেয়ের ওপর জোরপূর্বক নির্যাতন করতে দেখেন বলে এজাহারে উল্লেখ করেন মা। এ সময় তার চিৎকার শুনে শাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মামলার বাদী রোজিনা বেগম বলেন, "অভিযুক্ত শাকিব আমাদের প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয়। আমার মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী, কথা ঠিকমতো বলতে পারে না। এই সুযোগ নিয়ে শাকিব তার ওপর এই অমানুষিক নির্যাতন চালিয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।"
নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: