1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নোয়াখালীতে নানার বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ ইকবাল মোরশেদ,লাকসাম কুমিল্লা।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় শরিফপুরের খানপুর গ্রামে নানার বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর মোঃ সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন সেতুর নিচে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির হকসাবের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বিদেশ থেকে দেশে ফেরা তার মামার সঙ্গে দেখা করতে বুধবার বিকেলে সাইকেলযোগে গয়েজপুর গ্রামের রুস্তম আলী বেপারী বাড়িতে যান সাদ্দাম। রাত ৯টার দিকে সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দিলেও তিনি আর বাড়ি পৌঁছাননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি নির্মাণাধীন সেতুর নিচে খালে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন। স্বজনদের দাবি, মরদেহের হাত, নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের আশপাশে সাদ্দামের ব্যবহৃত মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়া গেলেও তার সাইকেলটির কোনো সন্ধান মেলেনি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সাইকেলটি উদ্ধার না হওয়ায় ঘটনাটির বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর