1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষ: শেরপুরের বাসের স্টাফসহ নিহত ২, আহত ২৫
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো : মামুন হোসেন,শেরপুর
শেরপুরের হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্ঘটনার কবলে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাগদি এলাকায় বিআরটিসির একটি বাসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন শেরপুর জেলার কালাম (৩০) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমিতাভ হাওলাদার (৪২)। তারা দুজনই গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।
ধারণা করা হচ্ছে, নিহত অমিতাভ হাওলাদার বিআরটিসি বাসের যাত্রী ছিলেন।
অপরদিকে আরেক নিহত কালাম শেরপুরের ভাতশালা ইউনিয়নের হারুয়াকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি হিমেল সীমান্ত বাসের স্টাফ ছিলে বলে তার মামাতো ভাই ফাজলুল হক নালিতাবাড়ী কাগজকে জানিয়েছেন।
পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর