1
2
| প্রকাশের তারিখঃ ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কাহারোলে অসহায়,দুঃস্হ ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের কাহারোলে অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ কৃত অর্থের মাধ্যমে উপজেলার ১৭৫ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দুই হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) কাহারোল অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা মীম এর সভাপতিত্বে, মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর