1
2
| প্রকাশের তারিখঃ ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মাদক-জুয়া বিরোধী পোস্টের জেরে দৈনিক বাংলার সংবাদকর্মীকে হেনস্তার অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ জমির উদ্দিন, আটোয়ারী পঞ্চগড় :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে মাদক ও জুয়া বিরোধী একটি সচেতনতামূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সংবাদকর্মীকে হেনস্তা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী দৈনিক বাংলার সংবাদ এর আটোয়ারী উপজেলা প্রতিনিধি মোঃ মামুন রহমান জানান, সম্প্রতি তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক একটি পোস্ট ফেসবুকে প্রকাশ করেন। পোস্টটিতে আটোয়ারী উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়।
তার অভিযোগ, গত ২ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টায় আটোয়ারী উপজেলার বটতলী বাজারে অবস্থানকালে চুচুলী ডাঙ্গাপাড়া এলাকার আসাদুল ইসলাম (পিতা- ইলিয়াস হোসেন) সলেমান আলী (পিতা মৃত- ঝরুয়া মোহাম্মদ) তাদের সাথে চুচুলী কন পাড়া এলাকার মোঃ মোবারক আলী (ম'ব) পিতা মৃত- মোঃ অফিজ উদ্দিন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন।
মোঃ মামুন রহমান জানান, ঘটনার একটি ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর