1
2
| প্রকাশের তারিখঃ ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যশোরে শুঁটকি মাছের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা সহ এক মাদককারবারী ডিবির হাতে আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরে ডিবির অভিযানে শুঁটকি মাছের টোপলার ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।বৃহস্পতিবার ডিবি যশোরের এসআই কামরুজ্জামান এবং এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে
ডিবি সূত্রে জানা গেছে, এ সময় নড়াইল থেকে যশোরগামী 'অথৈয় সোহান পরিবহন' নামের একটি বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলী কাছে থাকা একটি শুঁটকির ব্যাগে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর