1
2
| প্রকাশের তারিখঃ ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
এক বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার করেন পুলিশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃঃ ইকবাল মোরশেশেদ,লাকসাম:
নোয়াখালী জেলার সেনবাগ থানা খুবই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিবারণমূলক ব্যবস্থায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার (৩ জুন ২০২৬) সেনবাগ থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে। নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে একটি সাজাপ্রাপ্ত সিআর মামলার আসামি এবং একটি সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে আটক করা হয়। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় নিবারণমূলক ব্যবস্থা হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ শাহজাহান (সুমন), পিতা: মোঃ ইসহাক, গ্রাম: পরিকোট, থানা: সেনবাগ, জেলা: নোয়াখালী।
২. মোঃ মনির হোসেন, পিতা: মোঃ আলী মাস্টার, গ্রাম: পদুয়া, গাজীরহাট, থানা: সেনবাগ, জেলা: নোয়াখালী।
৩. মোঃ কোরবান আলী রুবেল (২৯), পিতা: মোঃ মুনাফ খান।
৪. মোঃ শাহাদাত হোসেন (২৪), পিতা: মৃত জালাল আহম্মেদ, গ্রাম: জগৎপুর, জাবেদ আলীর নতুন বাড়ি, থানা: দাগনভূঞা, জেলা: ফেনী।
৫. মোঃ সাকিব (১৯), পিতা: মোঃ মঞ্জুর, গ্রাম: ডুমরুরয়া হাজারী বাড়ি, থানা: সেনবাগ, জেলা: নোয়াখালী।
অভিযানে এএসআই (নিরস্ত্র) তরুণ কান্তি শর্মা, এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা, এসআই (নিরস্ত্র) নির্মল চন্দ্র নাথ এবং এসআই (নিরস্ত্র) মোঃ মনির মিয়াসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
পুলিশ জানান
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর