1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর আত্মহত্যা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় এক গৃহবধূর আত্মহত্যা। ৩ জুন ( বুধবার) দুপুর ২টার সময় শশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে ছাফিয়া খাতুন রিমু (২০) আত্মহত্যা করেছেন।
নিহত ছাফিয়া খাতুন রিমু বাঁকড়া ইউনিয়নের খোশালনগর গ্রামের আলহাজ্ব শফিকুল ইসলামের মেয়ে। রিমুর বিয়ে হয় হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামের বাঁকড়া বাজরের বস্ত্র ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেনের সাথে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাশুড়ীর সাথে বনিবনা না হওয়ায় সে আত্ম হত্যার পথ বেছে নেয়। শাশুড়ির নির্যাতনে কয়েক মাস বাবার বাড়িতে ছিল। রিমু গত কয়েকদিন আগে শশুর বাড়িতে আসে । গৃহবধূর ডায়াবেটিস থাকার কারণে পারিবারিক অশান্তির অন্যতম কারন হিসেবে অনেকে জানিয়েছেন। গতকাল দুপুরে রিয়াদ বাজার থেকে বাড়িতে এসে স্ত্রী রিমু কে খোঁজ করে এবং ডাকা ডাকি করলে পরে দেখে সে ঘরের ভিতরে সিলিংফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়েছে।
এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহটি নিচে নামান। খবর পেয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং এসআই হাদিউর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর জন্য পুলিশ প্রস্তুতি নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর