1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে নেত্রকোনা প্রশাসনের ইস্পাতকঠিন হুংকার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা:
নেত্রকোনা জেলাকে মাদকমুক্ত নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত হয়েছে এক সাঁড়াশি অভিযান। অকুতোভয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিমের ঝটিকা এই অভিযান মাদক কারবারি ও সেবনকারীদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছে। জনকল্যাণে প্রশাসনের এমন আপসহীন ও সাহসী ভূমিকায় নেত্রকোণাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।গত মঙ্গলবার (০২ জুন, ২০২৬) জেলা প্রশাসনের কঠোর তত্ত্বাবধানে পরিচালিত এ বিশেষ অভিযানে মাদক সেবনের সময় ৪ জনকে হাতেনাতে ধরা হয়। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন,১. ওমর ফারুক (৩০): পশ্চিম কাটলী, তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড।
২. খলিলুল্লাহ বাবু (৩০): নাগরা আনন্দবাজার, তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড।৩. পারভেজ মিয়া (২৩): কাটলী, তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।৪. মো. মামুন হাসান: মইনপুর, তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সচেতন নাগরিক সমাজের মতে, প্রশাসনিক কর্মকর্তাদের পেশাদারিত্ব এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা আজ আবারও প্রমাণিত হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "প্রশাসন আমাদের রক্ষাকবচ। মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান চালানোর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসন যে সাহসী নজির স্থাপন করেছে, তা সত্যিই অতুলনীয়।"অভিযান শেষে দায়িত্বশীল কর্মকর্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, মাদকের ব্যাপারে প্রশাসন কোনো ছাড় দেবে না। একটি সুস্থ-সবল ও মাদকমুক্ত নেত্রকোনা উপহার দিতে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি অদম্য গতিতে চলমান থাকবে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের কালো থাবা থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসন যে আপসহীন—এই অভিযানের মাধ্যমে তা আবারও দৃশ্যমান হলো। প্রশাসনের এমন ত্বরিত ও যোগ্য পদক্ষেপ নেত্রকোণাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর