1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
৫ম বারের মতো ইজারা বিজ্ঞপ্তি: দরপত্র আহ্বানের অপেক্ষায় ঈদগাঁও বাজার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোবারক হোসাইন, কক্সবাজার জেলা
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সরকারি হাট-বাজারসমূহের ইজারা কার্যক্রমের অংশ হিসেবে ৫ম পর্যায়ের হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৩৩ বঙ্গাব্দের অবশিষ্ট সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে ইজারা প্রদানের লক্ষ্যে সিলগালা খামে দরপত্র আহ্বান করা হয়েছে। এবার ইজারার জন্য দুটি বাজার তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ ইউনিয়নের ইসলামাবাদ কসিম বাজারের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৫৯২ টাকা এবং সিডিউল মূল্য ২ হাজার টাকা। অপরদিকে ঈদগাঁও/জালালাবাদ ইউনিয়নের ঈদগাঁও বাজারের সরকারি মূল্য ৩ লাখ ২৭ হাজার ৭৩ হাজার ৫৬৭ টাকা এবং সিডিউল মূল্য ৬৬ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩ জুন থেকে ৮ জুন ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে দরপত্রের সিডিউল বিক্রি করা হবে। ৯ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা গ্রহণ করা হবে এবং একই দিন দুপুর ২টায় দরপত্র খোলা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্ববর্তী চার দফায় বাজারগুলোর ইজারা সম্পন্ন না হওয়ায় ৫ম পর্যায়ে পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এবার প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বাজারগুলোর ইজারা কার্যক্রম সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর