1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বগুড়া সদরে ২ কেজি গাঁজাসহ এক নারী আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃআনোয়ার হোসেন (বগুড়া সদর)
বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর হরিজন কলোনী এলাকায় টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (২ জুন) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এবং বগুড়া জেলা পুলিশের একটি দল অংশ নেয়।
ডিএনসি সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন–এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চকসুত্রাপুর হরিজন কলোনী এলাকা থেকে মো. শ্রীমতি রিতা (৫০) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া উদ্ধারকৃত গাঁজা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর