1
2
| প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যশোরে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান, চামড়ার হাট ও বাস টার্মিনালে ১৮ হাজার টাকা জরিমানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চামড়া সংরক্ষণ, বাজারজাতকরণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে যশোরে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (৩০ মে) রাজারহাট চামড়ার হাট ও যশোর বাস টার্মিনালে এসব অভিযান পরিচালিত হয়। জানা যায়, রাজারহাটে অবস্থিত চামড়ার হাটে চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণের পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে মনিটরিং অভিযান চালানো হয়। এ সময় হাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হয় এবং অবৈধভাবে চামড়া মজুদ ও চোরাচালান রোধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, বিসিকের উপমহাব্যবস্থাপক, হাটের ইজারাদার এবং চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি।
পরে যশোর বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ছয়টি মামলায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস এবং মো. তাওমীদ হাসান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর