1
2
| প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নওগাঁ বগুড়া মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃআনোয়ার হোসেন বগুড়া:
বগুড়া জেলার নওগাঁ-বগুড়া মহাসড়কে আদমদীঘি ৩০মে (শনিবার) পূর্ব ঢাকা রোডে (আশা ফিলিং স্টেশনের সামনে) মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মাসুমা বেগম। এ সময় তিনি বলেন জনস্বার্থে আদমদীঘি উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত রাখবেন।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে ১। হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা এবং দুইজনের অধিক আরোহী বহন; ২। পিকআপ, ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের ছাদ বা খোলা অংশে যাত্রী পরিবহন এবং
৩। মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য নিষিদ্ধ যানবাহনের চলাচলের কারণে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৩৫ জনকে ১৫,৯০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর