1
2
| প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যশোরে সাবেক এমপি মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) বিকাল ৫টায় ঝিকরগাছা প্রেসক্লাবে মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট হাবিব কায়সার ও মো. মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন, রাজনৈতিক আদর্শ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ উন্নয়নে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ ( চৌগাছা - ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন।
বক্তারা বলেন, মরহুম শাহাদাত হোসাইন একজন আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনদরদী নেতা ছিলেন। তিনি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন এবং তাঁর আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সাবেক এমপি মরহুম মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইনের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর আদর্শ প্রচারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে মুহাদ্দিস আবু সাঈদ ফাউন্ডেশন৷
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর