1
2
| প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঈদের শুভেচ্ছা বিনিময়ে এমপি আবু ওয়াহাব আকন্দের সঙ্গে যুবদল নেতা রাসু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ মোহাম্মদের ইসলাম বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ এর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন যুবদলের তরুণ নেতা মিনহাজুল ইসলাম রাসু।
শুক্রবার ময়মনসিংহ নগরীর বিএনপির প্রধান কার্যালয় পার্টি অফিসে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদের আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
শুভেচ্ছা বিনিময়কালে মিনহাজুল ইসলাম রাসু এমপি আবু ওয়াহাব আকন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দলীয় কার্যক্রম আরও গতিশীল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বিষয়েও আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর