1
2
| প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও মদ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: ওবাইদুল হক,স্টাফ রিপোর্টর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১২টা ৫০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মনোহরপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করে। একই সময়ে রঘুনাথপুর বিওপির সদস্যরা দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে চলতি মে মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে মোট ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮৬ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর