1
2
| প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শামীম শাহরিয়ার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
স্টাফ রিপোর্টার:
দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানিয়েছেন গ্লোবাল সাংবাদিক ফোরামের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিডিয়া তালিকাভুক্ত দৈনিক ঐশী বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ, গাজীপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ শামীম শাহরিয়ার।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠিত হোক।”
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন আনন্দ ভাগাভাগি করে নেয়, সে আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে মোঃ শামীম শাহরিয়ার দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর