1
2
| প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ"র্ষ"ন চেষ্টার অভিযোগে যুবক আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের ঝিলমিল আবাসিক এলাকার চন্ডীতলা মন্দির সংলগ্ন জঙ্গল থেকে ৪ বছরের এক শিশুকে ধ"র্ষ"ন চেষ্টাকালে উদ্ধার করেছে র্যাব-১০। এ ঘটনায় শাহ পরান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।
জানা যায়, ভিকটিম মীম (৪) ও অভিযুক্ত শাহ পরান উভয়েই ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অভিযোগ রয়েছে, শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি সন্দেহজনক মনে করে র্যাব-১০ এর টহলরত টিমকে খবর দেন।
স্থানীয় অটোচালক মোঃ রাকাত (৩৮) জানান, ঘটনাটি দেখতে পেয়ে তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত শাহ পরানকে আটক করে।
আটক শাহ পরানের বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়। বর্তমানে তিনি বেগুনবাড়ি এলাকার সাহেব আলীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর