1
2
| প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাকিব আল হাসান,বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকালে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইমন আহমেদ পায়েল পিঠালিতলা মহল্লার মোহা. আশরাফুল হক সিলু ওরফে সিলু মোহরিলের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোন ঘটনা আছে তা নিশ্চিত নয়। মরদেহের ময়না তদন্ত শেষে বিষয়টি বোঝা যাবে। তবে ইমন দীর্ঘদিন ধরে পারিবারিকসহ নানার কারণে হতাশাগ্রস্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর