1
2
| প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চর ঈশ্বরদিয়া ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার, আংশিক নির্বাচনী ইশতেহার ঘোষণা মোঃ মোশারফ হোসেনের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আসন্ন ৬ নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আংশিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারফ হোসেন। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
ঘোষিত ইশতেহারে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি রাস্তাঘাট সংস্কার ও মেরামতের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
এছাড়াও ইউনিয়নকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং সমাজে ন্যায় ও সঠিক বিচার প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন মোঃ মোশারফ হোসেন।
তিনি আরও বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।
এ সময় তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং একটি সুন্দর, আধুনিক ও শান্তিপূর্ণ ইউনিয়ন গঠনে সকলকে পাশে থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর