1
2
| প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শেরপুরের - শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: মামুন হোসেন,শেরপুর :
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী দার্শিকোনা এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৪৫ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) আওতাধীন কর্নজোড়া বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তি হলেন সীমান্তবর্তী বাবেলাকোণা গ্রামের আদিবাসী যুবক এটিন্দ্র ম্রংয়ের ছেলে লিপু ম্রং (২৪)। পালিয়ে যাওয়া অপর সহযোগী চান্দাপাড়া গ্রামের বিহারী মিয়ার ছেলে কালু মিয়া (২৭) বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে কর্নজোড়া বিওপির সদস্যরা অভিযান শুরু করে। উপজেলার দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯১/৬-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে লিপু ম্রংকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সহযোগী কালু মিয়া।
কর্নজোড়া বিওপির নায়েক সুবেদার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে,,,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর