1
2
| প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শেরপুরে রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রামিসার শেরপুরে বসবাসরত চাচা শফিউদ্দিন মোল্লা। তিনি বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।
‘আজকের তারুণ্য’-এর সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শ্রমিক দলের সভাপতি ও বাসকোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, রামিসা হত্যার ঘটনায় মূল আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে,,(মো: মামুন হোসেন)
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর