ঢাকা | ২০ মে, ২০২৬
অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্মার্ট মাইক্রো ট্রেড লিমিটেডের ৯ জন সফল উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হলো ‘নতুনধারা উদ্যোক্তা পুরস্কার’। গতকাল (১৯ মে) রাজধানীর মতিঝিলস্থ বিডিডিএল ওয়াহেদ টাওয়ারের মাইক্রো ট্রেড আন্তর্জাতিক কনফারেন্স হলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
নতুনধারা ফাউন্ডেশনের উদ্যোগে এবং এনআরবি ব্যাংকের সৌজন্যে প্রস্তাবিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ঢাকা নিউজ’ পুরো অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়ন করে।
স্মার্ট মাইক্রো ট্রেড লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আল ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী শামীম আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘের পরামর্শক সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড সিটিজেন’-এর নির্বাহী কর্মকর্তা প্রীতি শর্মা।
উদ্যোক্তাদের অভিবাদন জানিয়ে প্রধান অতিথি শামীম আহমদ তাঁর বক্তব্যে বলেন:
"আপনারাই এদেশের অর্থনীতির প্রকৃত নাবিক, ক্যাপ্টেন বা নায়ক। আপনাদের বুদ্ধিমত্তা, সাহস ও শ্রমশক্তির ওপর ভর করেই আমাদের প্রিয় বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। আপনাদের এই অবদানকে নতুনধারা ফাউন্ডেশন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।"
ব্যবসায়িক ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য ও দূরদর্শিতার স্বাক্ষর রাখায় স্মার্ট মাইক্রো ট্রেডের ৯ জন কৃতি উদ্যোক্তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন:
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি শামীম আহমদ আনুষ্ঠানিকভাবে সফল এই ৯ ব্যবসায়ীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেন, এই ধরনের সম্মাননা দেশের নতুন প্রজন্মকে চাকরি খোঁজার বদলে চাকরি দাতা অর্থাৎ উদ্যোক্তা হতে আরও বেশি অনুপ্রাণিত করবে।