1
2
| প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বগুড়ার আদমদীঘিতে অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আশরাফ হোসেনকে বিদায়ী সংবর্ধনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আনোয়ার হোসেন (বগুড়া সদর)
বগুড়া জেলার আদমদীঘী উপজেলার কড়ই আলহাজ্ব আশরাফুন নেছা আলিম মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আশরাফ হোসেনের বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৫) আয়োজিত অনুষ্ঠানে জননেতা আলহাজ্ব মোঃ আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আশরাফ হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, মোঃ গোলাম মোস্তফা, শাহনুর আলম তালুকদার মজনু এবং জুয়েল রানা। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস হামাদ। অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আশরাফ হোসেনের শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর