1
2
| প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক কারবারির জেল-জরিমানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃআনোয়ার হোসেন(বগুড়া-সদর)
বগুড়া জেলার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম। গত রোববার (১৭ মে) বিকেলে আদমদীঘির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত হলো, আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের নজরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (৩৩) ও পশ্চিম সিংড়া গ্রামের চঞ্চল প্রামানিকের ছেলে মাহি প্রামানিক (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত রোববার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে উল্লেখিত দুই মাদক কারবারিকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম মাদক কারবারি সানোয়ার হোসেনকে ৪ মাস ও মাহি প্রামানিককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং উভযকে ১শ টাকা করে জরিমানার আদেশ দেন এবং জব্দ করা মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর