1
2
| প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
লাল রং এর পাঞ্জাবি পরিহিত নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা-খানাবাড়ি এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাথায় আঘাতের ফলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিচয় শনাক্তের চেষ্টা ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহ বর্তমানে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর