1
2
| প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নাগরপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাত ১১:৫০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরনগর ঈদগাহ মাঠ সংলগ্ন আলালের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ ফরিদুল ইসলাম (২১)। তিনি মীরনগর ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ মজনু বেপারী এবং মাতার নাম আছমা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ রাকিব কায়নার শুভ ও এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়ার সমন্বয়ে পরিচালিত অভিযানে ফরিদুল ইসলামের হেফাজত হতে ০১টি সাদা রঙের পলিথিনে মোড়ানো ৩১ পিস হালকা কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৩.১ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৩০০ টাকা।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন বলেন,“মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর