1
2
| প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সুনামগঞ্জ প্রতিনিধি
ড্রেজার মেশিন দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাঠানপাড়া এলাকায় স্থানীয় লোকজন ও নদীর বালু শ্রমিকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, বাদাঘাট ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য সাগর আহমদ শুভ, বিএনপি নেতা ইব্রাহিম মিয়া, নৌকা মালিক আশিক মিয়া প্রমুৃখ।
মানববন্ধনে বক্তারা যাদুকাটা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও নদীর তীর কাটা বন্ধের জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর