1
2
| প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নালিতাবাড়ী ও হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৩৯৩ পিস ভারতীয় মদ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ মামুন হোসেন :
শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৯৩ পিস ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় জড়িত চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
রবিবার (১৭ মে) ভোর রাতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন হলদিগ্রাম ও কড়ইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া মধুটিলা সীমান্ত এলাকায় অভিযান চালায় হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি ভারতীয় মদভর্তি কয়েকটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মদের বোতল জব্দ করা হয়।
অন্যদিকে, একই রাতে হালুয়াঘাট উপজেলার কুশপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায় কড়ইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা। সেখান থেকেও পরিত্যক্ত অবস্থায় আরও বেশ কিছু ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ৩৯৩ পিস ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর