1
2
| প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ভোগাই নদীর ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক, প্রাথমিক বিদ্যালয়ে নানা সমস্যা চিহ্নিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মামুন হোসেন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার ভোগাই নদীর ভাঙন পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। শুক্রবার (১৬ মে) তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নদীভাঙনের ঝুঁকিপূর্ণ চারটি স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।
পরে জেলা প্রশাসক ১০৭নং বেনীরগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষে ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা কম থাকা, উপস্থিতির নিম্নহার, ওয়াশব্লকে দুর্গন্ধ এবং উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম না থাকার বিষয়টি লক্ষ্য করেন।
তিনি সমস্যা সমাধানে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের ইউনিফর্ম সরবরাহের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর