1
2
| প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নাগরপুরে অবৈধ বালু উত্তোলন: ৪ জনকে এক মাসের কারাদণ্ড
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আশরাফুল হক বাবু
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ মে) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মো. এরফান উদ্দিন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর অধীনে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চার জনকে আটক করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. সবুজ মিয়া (২৪) ও মো. লুতফর হোসেন (২৪), টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মো. শাওন মিয়া (১৯) এবং ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো. রাকিব (১৮)।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর