1
2
| প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শেরপুরে বিচার বিভাগ ও পুলিশের সৌজন্য সাক্ষাৎ, সমন্বিত আইন-শৃঙ্খলা রক্ষায় আশাবাদ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: মামুন হোসেন,শেরপুরঃ
শেরপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ জহিরুল কবির মহোদয় ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব বুলবুল আহমেদ মহোদয়ের সহিত তাঁদের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার মহোদয় এবং বিজ্ঞ
বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় পরস্পরের মাঝে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সাথে বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার,
সম্মানিত বিজ্ঞ বিচারকবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন,,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর