1
2
| প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে সুনামগঞ্জে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সহকারী কর্মকর্তার হাতে এই স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,
মাওলানা আব্দুশ শহীদ, সভাপতি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সুনামগঞ্জ জেলা। মুফতী এহসান রেজা মুহিবী, সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা। হাফেজ মাওলানা হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা।
এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
স্মারকলিপির মূল দাবি
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, শিশুদের নৈতিক ও চারিত্রিক গঠনের মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। বর্তমানে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার প্রসারে বিশেষায়িত শিক্ষকের অভাব পরিলক্ষিত হচ্ছে। তাই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত একজন করে স্থায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।
শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। স্মারকলিপি গ্রহণ করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, উলামা মাশায়েখদের এই দাবি ও স্মারকলিপিটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া হবে।
জেলা নেতৃবৃন্দ বলেন,
প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষার উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারের জন্য বিশেষায়িত শিক্ষক নিয়োগ এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর