মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ:
বৈশাখের চিরায়ত আমেজে নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর দুই দিনব্যাপী ‘বৈশাখী মেলা ও শুভ হালখাতা-১৪৩৩’ শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে রাকাব নওগাঁ শাখায় ফিতা কেটে ও মিষ্টিমুখের মাধ্যমে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনেই ব্যাংকের এই উদ্যোগে গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন বলেন:
"হালখাতা আমাদের আবহমান বাংলার ঐতিহ্য। আমরা চাই গ্রাহকদের সাথে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় হোক। বকেয়া ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংক যেমন গতিশীল হয়, তেমনি নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে গ্রাহকগণও পুনরায় নতুন ঋণ সুবিধা গ্রহণের সুযোগ পান।"
উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপকের সাথে আরও উপস্থিত ছিলেন:
উল্লেখ্য, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই হালখাতা ও বৈশাখী মেলার মূল উদ্দেশ্য হলো প্রান্তিক কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা। দুই দিনব্যাপী এই বিশেষ কর্মসূচি আগামীকাল ১৬ এপ্রিল পর্যন্ত চলবে।