1
2
| প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চালু হলো মাক্কা প্রবেশে নিষেধাজ্ঞা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রিমন হোসেন, সৌদি আরব
সোমবার ১৩ই এপ্রিল থেকে অনুমতিপত্র বা পারমিট ছাড়া প্রবাসী শ্রমিক ও পর্যটকদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘পারমিট ছাড়া হজ নয়' এই স্লোগানকে সামনে রেখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
নতুন নিয়মানুযায়ী, শুধুমাত্র মক্কা অঞ্চলের ইকামাধারী প্রবাসী, হজের বিশেষ পারমিট বা পবিত্র স্থানগুলোতে কাজ করার বৈধ অনুমতিপত্র থাকলেই মক্কায় প্রবেশের অনুমতি পাওয়া যাবে। এর বাইরে কোনো প্রবাসী মক্কায় প্রবেশের চেষ্টা করলে তাঁকে প্রবেশপথের চেকপোস্টগুলো থেকে ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ ভিসায় আসা বিদেশি নাগরিকদের জন্য দেশ ত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ জিলকদ অর্থাৎ আগামী ১৮ এপ্রিল। একই তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সৌদি নাগরিক ও প্রবাসীসহ সবার জন্যই ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট প্রদান বন্ধ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে যে, ১ জিলকদ থেকে হজের ভিসা ছাড়া অন্য যেকোনো ধরনের ভিসাধারীদের জন্য মক্কায় প্রবেশ বা অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। হজের পারমিট এখন ‘আবশির’ প্ল্যাটফর্ম এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে অনলাইনে সংগ্রহ করা যাবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রণালয় সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর