1
2
| প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মসলা ফসল মৌরি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার:
রাজশাহী বিভাগে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মসলা ফসল মৌরি চাষ সম্প্রসারণে বিদ্যাধরপুর গ্রাম, বাকশিমইল ইউনিয়নে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাঠ দিবসে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মৌরি চাষের আধুনিক পদ্ধতি, উচ্চ ফলনশীল জাত, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, মৌরি একটি লাভজনক মসলা ফসল। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম খরচে বেশি ফলন পাওয়া সম্ভব। এতে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং দেশের মসলা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সহজ হবে
মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং মৌরি চাষে নতুন প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে নতুন ফসল চাষে আগ্রহ বাড়ায় এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয় এবং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর