1
2
| প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শেরপুরের নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: মামুন হোসেন,শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের দক্ষিণ বাজার এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়ে গড়কান্দা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া। আরও ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর শাখার সভাপতি মো. হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাশাহারুল ইসলাম মিল্লাত, উপজেলা শিবিরের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আহসান কবিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে নেতারা গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে ধরেন এবং এ বিষয়ে জনমত গড়ে তুলতে লিফলেট বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর